fattyfantastic1234
- Reads 863
- Votes 173
- Parts 16
অসভ্য মহিলাটা লিয়ানার হাতটা শক্ত কর ে ধরে টেনে নিয়ে যাচ্ছে। খুব ব্যাথা হচ্ছে তার, মনে হচ্ছে মহিলাটি তার হাতের নরম চামড়ায় নখ বসিয়ে দিচ্ছে। এমনটা করছে যাতে ভেগে যেতে না পারে লিয়ানা, তাও আবার এমন একটা জায়গায় নখ বসিয়েছে যেখানে খুব জোড়ে হাত সরিয়ে নিলে কেটে যাবে জায়গাটা।
অনিচ্ছা স্বত্বেও অপ্রীতিকর একটা জায়গায় বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। কত অমানবিক হলে সেই মানুষগুলো তাকে এখানে ঠেলে দিতে পারে?
লিয়ানা বুঝতেও পারেনি তার জীবন এভাবে মোড় নেবে। হঠাৎ সে আশার আলো পেলো। সে কখনো অনুমানও করতে পারেনি যে সেই মানুষটা এভাবে ওর জীবনটা বাঁচাবে।
লিয়ানা কি পারবে এই অন্ধকার থেকে বেড়িয়ে আসতে?