Ifaira
> বদলি শুধু ঠিকানা বদলায় না, বদলে দেয় একটি মেয়ের পুরো জীবন।
পুরোনো স্কুল, পুরোনো বন্ধু, পুরোনো স্মৃতি-সবকিছু ছেড়ে ঢাকায় এসে নতুনভাবে শুরু হয় নিহারিকা নিহার জীবন।
নতুন বাসা, নতুন পরিবেশ, অচেনা মানুষ... আর সেই অচেনার ভিড়েই হঠাৎ করে দেখা হয় এক রহস্যময় ছেলের-আহনাফ নাবিল রোদ। যে বাইরে থেকে ধনী, শান্ত এবং সবার ক্রাশ হলেও ভেতরে লুকিয়ে রাখে এক না বলা গল্প।
রোদ কি সত্যিই শুধুই বাড়িওয়ালার ছেলে?
নাকি নিহার অতীতের সাথে জড়িয়ে আছে তার না বলা কোনো সম্পর্ক?
ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, রহস্য আর নতুন শুরুর গল্প-
"শুধু তোমাকেই ভালোবাসে"
যেখানে প্রতিটা অধ্যায় উপহার দেবে অনুভূতির নতুন রঙ।