🌹💙 My Books 📚✍️
4 storie
অনন্তের চিরকুমারী di Surova714
Surova714
  • WpView
    LETTURE 47
  • WpVote
    Voti 8
  • WpPart
    Parti 4
কী ঘটে যখন অনন্ততা মানুষ হতে চায়, আর মানবতা চিরন্তন হতে অস্বীকার করে? তৃতীয় ভয়াবহ পতনের পর মর্ত্যলোকে নির্বাসিত হয়ে, সুপ্রভা- অপমানিত ও স্মৃতিভ্রষ্ট দেবী, 'ভূমি' নামে এক সাধারণ কৃষক কন্যা হিসেবে জীবনযাপন করে। কিন্তু যখন বাঁশের বাঁশি আর রুপোর চুলের কাঁটা হাতে এক রহস্যময়ী ভবঘুরে পথিক তার জীবনে আসে, তখন চার-যুগ ধরে চাপা পড়ে থাকা এক মহাজাগতিক রহস্য জেগে উঠতে শুরু করে। এক দেবতা যে মানুষ হতে চায়... বনাম, এক মানুষ যে দেবত্ব গ্রহণ করতে অস্বীকার করে। "সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনা ময়?" "আমার মতে, তোর মতন কেউ নেই।" এ এক 'জন্ম-জন্মান্তরের বন্ধন'-এর গল্প- যেখানে স্বর্গের মুকুট তুচ্ছ হয়ে যায় পৃথিবীর উষ্ণ, স্নিগ্ধ আশ্রয়ের অভয়ারণ্যে। "ভালোবেসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..."
☆★🌕 রূপালী চাঁদের নীচে যাত্রা 🌙★☆ di Surova714
Surova714
  • WpView
    LETTURE 22
  • WpVote
    Voti 11
  • WpPart
    Parti 4
~☆★ একটা আলো জ্বলছে আর তার শক্তি আমার! ★☆~ একজন মেয়ে হিসেবে, আমি ঠিক বইয়ের সেই বীরদের মতো হতে চেয়েছিলাম... এমন একজন যে ন্যায়ের জন্য লড়াই করেছে, এবং যারা নিজেদের রক্ষা করতে পারেনি তাদের রক্ষা করেছে! "প্রতিটা ছোট মুহূর্ত এবং প্রতিটা সুযোগকে মূল্য দাও। মনে রাখো কারণ জীবন ন্যায্য নয় এবং এটা দয়ালুও নয় এবং তোমার শত্রুরা তোমাকে দ্বিতীয় সুযোগ দেবে না। দ্বিধা ছাড়াই আক্রমণ করো।"... 'সে' এটাই বলেছিল। আমি যা ভালো মনে করি তা করার চেষ্টা করছি কিন্তু আমি সত্যিই বলতে পারছি না যে যা ভালো তা সঠিক কিনা। আমি জানি না। আমি কিছুই জানি না... আমার মনে হচ্ছে আমি সবাইকে হতাশ করছি। আমি আমার বন্ধুদের রক্ষা করতে চেয়েছিলাম। তাই আমি এটাই বেছে নিচ্ছি... এগিয়ে যেতে... ~☆★ সততার প্রতীকী হয়ে অসম্ভবে অংশ নিতে!★☆~
🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅) di Surova714
Surova714
  • WpView
    LETTURE 107
  • WpVote
    Voti 29
  • WpPart
    Parti 6
তুমি কি কখনও অনুভব করেছো যে তুমি তোমার স্বপ্নে জেগে আছো, বেঁচে আছো এবং ভালভাবে জানো যে তুমি জেগে আছো? এটা ঠিক লুসিড ড্রিমস এর মত, তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছো এবং তুমি যদি চাও তুমি এটাকে নিয়ন্ত্রণও করতে পারো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বপ্ন থেকে জেগে উঠতে চায়, আমরা যদি জানি যে আমরা স্বপ্ন দেখছি তবে আমরা এমন কোনও অদ্ভুত স্বপ্নে থাকতে চাই না। মনে হয় যেন 'যত তাড়াতাড়ি সম্ভব বের হও'। কিন্তু তুমি কি কখনও ভেবে দেখেছো যে তুমি যদি আরও গভীরে যেতে পারো, তাহলে কি হবে? তবে ভালো, আমি করেছি... কারণ পিছিয়ে যাওয়ার পরিবর্তে আমি দেখতে চেয়েছিলাম আমার সামনে ঠিক কী আছে। আমি যা দেখেছি আমি খুব বেশি আশা করিনি তবে আমি কৃতজ্ঞ যে আমি একটা সুযোগ পেয়েছিলাম। ... একটা পরিত্যক্ত গ্রামের গল্প যা বহন করে বাংলার পুরনো ঐতিহ্য...
🌬️❤️🌹" সে "🥀💔🍂 (সমাপ্ত ✅) di Surova714
Surova714
  • WpView
    LETTURE 36
  • WpVote
    Voti 5
  • WpPart
    Parti 1
তুই সবসময় আমার জীবনে একটি বড় জায়গা নিয়েছিস। আমি কখনই তোকে বলার সুযোগ পাইনি যে তুই আমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, হয়তো আমি আমার নিজের অনুভূতিগুলো নিয়েই বিভ্রান্ত ছিলাম... কিন্তু যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে। তুই ইতিমধ্যে অনেক দূরে চলে গেছিস... এখন আমার প্রশ্ন... তুই এখন ঠিক কোথায়?... আর কখনো কি দেখা হবে আমাদের?... ☆o★✧✯♡✯✧★o☆ প্রিয় ডায়েরি, তুই একমাত্র যে আমার সমস্ত গোপন কথাগুলো জানিস, যার মধ্যে আমি সত্যিই 'তার' সম্পর্কে কেমন অনুভব করি সেটাও। কিন্তু দুর্ভাগ্যবশত 'সে' কখনই এটা সম্পর্কে জানতে পারবে না। আচ্ছা আমাদের ভাগ্য সত্যি ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে? আমি জানি না, আমি কিছুই জানি না। শুধু একটাই জিনিস আমি চাই অনেক দেরি হওয়ার আগে 'তাকে' আরও একবার দেখতে... 'প্রিয় "সে" আশা করি আমি তোকে দেখতে পাব আবার!' আন্তরিকভাবে, - তোমার পতিত গোলাপের পাঁপড়ি 🥀...