OpuTanvir
- Reads 17,219
- Votes 648
- Parts 8
ব্রোকেন ফ্যামিলির মেয়ে আবন্তি । সব সময় একা একা থেকেছে, একা একাই বড় হয়েছে । থাকে বাবার সাথে যে কি না বেশির ভাগ সময়েই থাকে বাইরে । নিজেকে কঠিন হৃদয়ের মানুষ হিসাবে উপস্থাপন করলেও মনের অনেক গভীরে ভালবাসা পাওয়ার জন্য আরও একটা মন সব সময় লুকিয়ে থাকে, ব াইরে আসতে চায় কিন্তু আবন্তি সেই মনটাকে কোন ভাবেই বাইরে আসতে দিতে চায় না ।
এমনই ভাবে যখন জীবন চলে যাচ্ছিলো তখনই তার সাথে অদ্ভুভ ভাবে পরিচয় হয়ে যায় স্যামন চৌধুরীর । সুদর্শন আর গম্ভীর চরিত্রের এক ছেলের সাথে । তারপর থেকেই আবন্তির সাথে একের পর ঘটনা ঘটতে থাকে । নিজের জীবনটা বদলতা থাকে দ্রুত গতিতে...।।