Sourav7862
'শৈশবের স্মৃতি'
-সৌরভ হাসান
.
শৈশবের স্মৃতি, যায় না তো কখনো ভুলা
শৈশবের স্মৃতি, মনে দিয়ে যায় দোলা।
কাদামাটিতে লুটোপুটি, বৃষ্টিতে ফুটবল খেলায়
দল ধরে দৌড়ে বেড়ানো, হারিয়ে যেতাম মেলায়।
.
কখনোবা ডুমুর গাছে টুনটুনিটির বাসায়
মন পড়ে থাকত টিনের চালের কোণে, চড়ুইয়ের বাসায়।
বৈশাখেতে ঝড়ের ভেতর কুড়াতাম কত আম-
স্কুল ঘরের পাশের গাছ থেকে পেড়ে খেতাম জাম।
.
দল বেঁধে স্কুলে যাওয়া, সামান্যতেই আড়ি
মুরগির মাংশ রান্না হলেই চলে যেতাম বন্ধুর বাড়ি।
নতুন নতুন সাইকেল চালানো, একটুতেই যেতাম পড়ে
সাইকেল চালাতে পারতাম না,দোষ দিতাম অন্যের ঘাড়ে।
.
পেটের ব্যথার ছুঁতোয় যেতে চাইতাম না স্কুলে
স্কুল টাইম পার হলেই, ব্যথা যেত সব চলে।
টিফিনের পাঁচ টাকায় খেতাম ঝালমুড়ি
একজনকে না দিলে, দিত আমার সাথে আড়ি।
.
স্কুল পালানো ছিলো নিত্যদিনের অভ্যাস
যেদিন জানতে পারল বাবা, খেলাম আমি বাঁশ।
গল্পের ক্লাসে স্যার শ