Saifawriter
রাতে প্রাইভেট থেকে নানুর বাসায় ফিরছিলাম। কারণ বাসার সবাই নানুর বাসায় গেছে, আমি যাইনি-কারণ কয়েকদিন পর পরীক্ষা, তাই পড়ালেখা নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছি।
প্রাইভেট থেকে নানুর বাসা প্রায় মাইল খানেক দূরে। রাত প্রায় ৮টার দিকে প্রাইভেট শেষ করে একটা রিকশা নিয়ে ট্রেন স্টেশনে এলাম। এসে দেখি স্টেশনটা একেবারে ফাঁকা। মনে মনে ভাবলাম, হয়তো শীতকাল বলে সবাই আগে থেকেই বাসায় চলে গেছে।
প্রায় দুই ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করলাম, কিন্তু একটা বাসও এল না। হঠাৎ একটা রিকশা দেখতে পেলাম। আমি ডাক দিলাম।
রিকশা থামতেই রিকশাওয়ালা বলল,
"হ্যাঁ বাবু, বল কোথায় যাবে?"
আমি বললাম, "ছায়ানগর গ্রামে যাব।"
এই গ্রামের নাম শুনে রিকশাওয়ালার মুখের ভাব হঠাৎ বদলে গেল। একটু উত্তেজিতভাবে বলল,
"হে হে... যাব, চল।"
তার কথার ভঙ্গি দেখে আমি একটু অবাক হলাম। আমি বললাম, "ভাড়া কত নেবেন?"
সে বলল, "আগে ওঠো, পরে যত ইচ্ছে তত দিও।