_farihajahanzara
কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো কখনো হারায় না।
জিকরার জীবনটাও ছিল তেমনই-নীরব, একা আর অসম্পূর্ণ।
রঙ আর ক্যানভাসের মাঝেই সে নিজের পৃথিবীটা গড়ে নিয়েছিল। অতীতকে ভুলে থাকার চেষ্টা করেছিল, বিশেষ করে সেই মানুষটাকে, যে একসময় তার সবচেয়ে কাছের মানুষ ছিল।
ইজফান তার পুরোনো অনলাইন বেস্ট ফ্রেন্ড।
যাকে জিকরা একসময় ভালোবেসেছিল, অথচ ইজফান তাদের সম্পর্ককে বন্ধুত্বের বেশি কিছু হতে দেয়নি।
তারপর একদিন সবকিছু বদলে যায়।
জিকরার মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়, আর সেই ভাঙনের পর সে হারিয়ে যায় সবার কাছ থেকে। ইজফানের সঙ্গেও বন্ধ হয়ে যায় যোগাযোগ।
বছর কেটে যায়।
জিকরা ভাবে, অতীত হয়তো সত্যিই অতীত হয়ে গেছে।
কিন্তু তার জন্মদিনের রাতে দরজার নিচে এসে পড়ে একটি চিঠি।
চিঠির শেষ কয়েকটি শব্দ-
পড়ে জিকরার ভিতরটা হঠাৎ কেমন নেড়ে উঠে....
কিছু অপেক্ষা না