18 partes Continúa ভিনা ইনজামাম।সতেরো বছর বয়সী এক কিশোরী।মা মারা যাওয়ার পর বাবা এবং সৎ মায়ের সংসারে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে বসবাস করতে থাকে।কৈশোরের টালমাটাল অবস্থা এবং পরিবারের ভাঙনে মানসিক দ্বন্দ্ব তৈরি হয় সবার সাথে,দূরে সড়ে যায় স্বাভাবিক জীবন থেকে।ঠিক সেসময় জীবনে আসে প্রথম প্রেম।জীবনের মানে খুঁজে পেতে শুরু করে ভিনা,শুরু হয় নতুন পথচলা।কিন্তু....পরিবারের এক অজানা আঘাতে ভিনা ছিটকে পরে স্বপ্ন থেকে।হারিয়ে যায় প্রথম প্রেম,রয়ে যায় স্থায়ী ক্ষত।
সময় চলে যেতে থাকে।একসময় জীবনের মোড় ঘুরে ভিনার।প্রতিটা চরিত্র ফিরে আসে নতুন রূপে,জীবনরেখায় যুক্ত হয় আরো কিছু নতুন মুখ।ঘুরে দাঁড়ায় ভিনা,হয়ে উঠে পরিপূর্ণ নারী।একসময় বিষন্ন অতীতের মুখোমুখি হয়ে জানতে পারে বহু বছর পুরোনো এক সত্য।এই সত্যই ভিনার জীবনের সমীকরণ বদলে দিয়েছিলো।শেষ পর্যন্ত কি ভিনা সুখী হতে পেরেছিলো?