Surova714
কী ঘটে যখন অনন্ততা মানুষ হতে চায়, আর মানবতা চিরন্তন হতে অস্বীকার করে?
তৃতীয় ভয়াবহ পতনের পর মর্ত্যলোকে নির্বাসিত হয়ে, সুপ্রভা - অপমানিত ও স্মৃতিভ্রষ্ট দেবী, 'ভূমি' নামে এক সাধারণ কৃষক কন্যা হিসেবে জীবনযাপন করে। কিন্তু যখন বাঁশের বাঁশি আর রুপোর চুলের কাঁটা হাতে এক রহস্যময়ী ভবঘুরে পথিক তার জীবনে আসে, তখন চার-যুগ ধরে চাপা পড়ে থাকা এক মহাজাগতিক রহস্য জেগে উঠতে শুরু করে।
এক দেবতা যে মানুষ হতে চায়...
বনাম, এক মানুষ যে দেবত্ব গ্রহণ করতে অস্বীকার করে।
"সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনা ময়?"
"আমার মতে, তোর মতন কেউ নেই।"
এ এক 'জন্ম-জন্মান্তরের বন্ধন'-এর গল্প- যেখানে স্বর্গের মুকুট তুচ্ছ হয়ে যায় পৃথিবীর উষ্ণ, স্নিগ্ধ আশ্রয়ের অভয়ারণ্যে।
"ভালোবেসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..."