safaayt33
গল্পের সারসংক্ষেপ:
"২০২২ সালের একটি তপ্ত দুপুর থেকে শুরু হয়েছিল এই একতরফা পথচলা। সে আমার কাছে কোনো সাধারণ মানুষ নয়, সে আমার 'কবি সাহেব'-আমার দেখা শ্রেষ্ঠ স্বপ্নের কবি। দীর্ঘ তিনটি বছর আমি তাকে ছায়ার মতো অনুসরণ করেছি, তার প্রতিটি লেখা নিজের হৃদয়ে গেঁথে নিয়েছি, অথচ সে জানত না আমার অস্তিত্বের কথা।
কখনো সিলেটের ব্যস্ত রাস্তা, কখনো শপিং মলের ভিড়, আবার কখনো ফোনের ওপারে রহস্যময় এক 'ধ্রুবতারা 🌼' হয়ে তার খুব কাছে গিয়েও আমি থেকেছি যোজন যোজন দূরে। কেন আমি সামনে যাইনি? ভয় ছিল কি প্রত্যাখ্যানের, নাকি নিজের অপূর্ণতার?
অবশেষে ১৬ই ডিসেম্বর ২০২৫। বিজয় দিবসের সন্ধ্যায় বাটা শোরুমের সামনে যখন তার কাঁধে হাত রাখলাম, তখন কি শুরু হলো এক নতুন অধ্যায়, নাকি তা ছিল এক দীর্ঘ বিরহের চূড়ান্ত বিদায়? একগুচ্ছ রজনীগন্ধা, এক অসমাপ্ত ডায়েরি আর কয়েক সেকেন্ডের সেই শিহরণ জাগানিয়া হাতের স্পর্শ-এই