Akkharmoyi

পাঠকের ভালোবাসায় আপনাদের অক্ষরময়ীর লেখা এবার বইয়ের পাতায় আসছে৷ বইমেলা ২০২৬ -এ প্রকাশিত হতে যাচ্ছে আমার লেখা প্রেমের উপন্যাস ‘এই সাঁঝবাতি?’
          	 #ফ্ল্যাপ:
          	‘প্রচলিত শহরের অপরিচিত একটি মেয়ের গল্প বলি, শোনো। মেয়েটি ব্যস্ত নগরীতে জন্মেও নগরীর কুটিলতা গায়ে মাখেনি। রোজ সকালের হকারের ডাক তার কানে আসে ঠিকই, কিন্তু কোনোদিন টং দোকানের কেটলির শিসে সকাল চেনেনি। হুক তোলা রিকশার কড়কড় শব্দে সরু গলি পেরিয়ে স্কুলে গেছে বছরের পর বছর, অথচ ব্যস্ত সড়ক পাড়ি দেওয়ায় এখনও সে অপরিপক্ব।
          	চকবাজারের গয়না আর নিউমার্কেটের রঙিন কাপড়ের জন্য আজও বাবার পথ চেয়ে রয়। বাবার কেনা প্রসাধনী গায়ে মেখে সর্বদা নিজেকে পরিপাটি করে রাখে। লোকাল বাসের ঠাসাঠাসি ভিড়ে কন্ডাক্টরের হাঁক শুনলে ভীত চোখে আমার দিকে তাকায়। ভাবতে পারো, সে এখনও ফুটপাতের দোকানে দরকষাকষি করতে শেখেনি৷ পুরান ঢাকার বাসিন্দা হয়েও সদরঘাটের কালো জলে কখনও নিজের ছায়া ফেলেনি। সন্ধ্যার নদীতে ভেসে যাওয়া নৌকাগুলোর দিকে তাকিয়ে থাকা হয়নি, যারা মৃদু আলো বুকে চেপে ক্রমশ দূরে চলে যায়।
          	হাজার মানুষের দীর্ঘশ্বাসে ভরা এই শহরে সে আজও থমকে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে।  
          	এই শহর তাকে শেখাতে পারেনি দুরন্ত ছুটে চলা, বোঝাতে পারেনি সিগন্যালে দাঁড়িয়ে থাকার নীরব ক্লান্তি। ইটের ফাঁকে, গলির মোড়ে, ভিড়ের নিচে চাপা পড়া গল্পগুলো আজও তার ভাবনাতীত। অন্য সবার মতো সেও রোজ সকালে গাঢ় দুধ চায়ে চুবিয়ে খায় বাকরখানি, কিন্তু বাকের-খনি বেগমের জগৎবিখ্যাত প্রেমগাথা আজও জানে না৷ 
          	সে আমাকে ভালোবাসে - এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রেমের উত্তাপ এখনও অনুভব করতে শেখেনি। অথচ একমাত্র তার কারণেই এই নিরাসক্ত যান্ত্রিক নগরীতে থিতু হয়েছি আমি।’
          	
          	বই: ❝এই সাঁঝবাতি❞ 
          	লেখক: অক্ষরময়ী
          	প্রকাশনা: নবকথন প্রকাশনী 
          	প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয় 
          	প্রচ্ছদ: ফাইজা ইসলাম
          	মুদ্রিত মূল্য: ৬৮০ টাকা
          	প্রি অর্ডার মূল্য: ৪৫০ টাকা 
          	
          	বইটি অর্ডার করতে প্রকাশনী ওয়েবসাইট ক্লিক করুন—https://nobokothon.com/book/ei-saajbati

StoriesByMaleha

আমি প্লাটফর্মে একদম নতুন, অনুগ্রহ করে আমার লেখাটি পড়ে দেখার আমন্ত্রণ রাইলো। পড়ে আপনাদের মতামত জানান প্লিজ।